× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:০৬ এএম

মার্কিন স্পিডবোটে কিউবার সীমান্তরক্ষী বাহিনীর হামলা, নিহত ৪

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:০৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উত্তেজনার মধ্যে কিউবার জলসীমায় প্রবেশকারী একটি মার্কিন স্পিডবোটকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দেশটির বর্ডার পেট্রোল ফোর্সেস। এ ঘটনায় ৪ জন নিহতের খবর নিশ্চিত করেছে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কিউবার সরকার জানায়, হামলার শিকার হওয়া বোটটিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লাইসেন্স প্লেট ছিল। ফ্লোরিডা উপদ্বীপটি কিউবার জলসীমা থেকে মাত্র ১৪৫ কিলোমিটার বা ৯০ মাইল দূরে অবস্থিত।

হামলায় নিহত এবং আহতদের নাম-পরিচয় এবং কোন দেশের নাগরিক—এসব তথ্য প্রকাশ করা হয়নি বিবৃতিতে। কেন এটি কিউবার জলসীমায় প্রবেশ করল তা-ও জানা যায়নি।

কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, নিজেদের জলসীমায় স্পিডবোটটি লক্ষ্য করার পর সেটিকে থামার নির্দেশ দিয়েছিল কোস্টগার্ড বাহিনী। কিন্তু এই নির্দেশের জবাবে নৌকার আরোহীরা কোস্টগার্ড বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে কোস্টগার্ড বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এই সংঘাতের জেরেই স্পিডবোটের আরোহীদের মধ্যে চারজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কিউবার কোস্টগার্ডের একজন কমান্ডারও আছেন।

নিহত এবং আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

উল্লেখ্য, ১৯৫৮ সালে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে কিউবা। পরবর্তী দশকগুলোতে এই নিষেধাজ্ঞার মাত্রা আরও বেড়েছে এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তা চরম পর্যায়ে পৌঁছেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেৃতৃত্বাধীন প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে গত কয়েক মাস ধরে জ্বালানি তেল আমদানি করতে পারছে না কিউবা।

কঠোর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, লোডশেডিংয়ের মতো সমস্যা দিন দিন বাড়ছে কিউবায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সমুদ্র-সীমান্ত আছে। সমুদ্রপথে কিউবার উপকূল থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলের দূরত্ব মাত্র ১৬০ কিলোমিটার।

গত কয়েক দশকে কিউবার হাজার হাজার নাগরিক বৈধ-অবৈধ পথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এই নাগরিকদের অনেকে কিউবায় থাকা স্বজনদেরও যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি যে, স্পিডবোটটি একটি অসামরিক নৌযান ছিল এবং সেখানে যারা ছিলেন—তার সবাই কিউবার নাগরিক এবং দীর্ঘদিন ধরে ফ্লোরিডায় বসবাস করছেন। কিউবা থেকে নিজেদের আত্মীয়-স্বজনদের বের করে আনতেই সেখানে যাচ্ছিলেন তারা।’

রূপালী বাংলাদেশ

Link copied!