× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১১:৪৬ এএম

৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১১:৪৬ এএম

প্রতীকী ছবি ।

প্রতীকী ছবি ।

কিউবার দক্ষিণ-পূর্ব উপকূলে মঙ্গলবার (১৭ মার্চ) ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কিউবার পূর্ব প্রান্তের মাইসি মিউনিসিপালিটি থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ দশমিক ৬ কিলোমিটার।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এই ভূমিকম্পের খবর প্রথম নিশ্চিত করে এবং পরবর্তীতে ৪ দশমিক ৭ মাত্রা পর্যন্ত বেশ কিছু আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়। কিউবার সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, সান্তিয়াগো ডি কিউবা এবং গুয়ান্তানামো প্রদেশেও এই কম্পন বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে। তবে ইউএসজিএস-এর প্রাথমিকভাবে জানায়, ক্ষতি বা প্রাণহানির ঝুঁকি বর্তমানে 'সবুজ' পর্যায়ে রয়েছে, যার অর্থ বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম।

প্রাকৃতিক এই দুর্যোগটি এমন এক সময়ে এল যখন কিউবা এক ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। সোমবার (১৬ মার্চ) থেকে পুরো দ্বীপটি সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির ওপর আরোপিত তেল অবরোধকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এই সংকটের মধ্যেই কিউবায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে 'দখল' করার অঙ্গীকার করেছেন এবং তার প্রশাসন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো বড় ক্ষতির খবর না পাওয়া গেলেও বৈরি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মাঝে এই দুর্যোগ জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!