ভারী তুষারপাতের সম্ভাবনায় রোববার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভ্রমণ সতর্কতা জারি করেছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগ। অ্যাকুওয়েদারের বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, শনিবার দ্রুতবেগে আসা তুষারপাত নিউ ইয়র্ক সিটির পুরো এলাকা জুড়ে প্রভাব ফেলেছে। হারলেমে অতিরিক্ত তুষারপাতের ফলে কুইন্স থেকে ব্রুকলিনের পথ বেশ বেগ পোহাতে হয়েছে গাড়ি চালকদের।
একই সঙ্গে ১ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হওয়ার সম্ভাবনা এমন সব জায়গায় শীতকালীন আবহাওয়া সতর্কতা জারি করেছে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস। তাপমাত্রা আরও কমতে থাকায় রোববার তুষারপাত আরও বেশি স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানায়, পরিস্থিতি মোকাবিলায় সিটির সড়ক ও সেতুগুলো পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় বরফ সরানোর ট্রাক স্থাপন ও কর্মী সমন্বয় করা হচ্ছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, ইতোমধ্যে আমাদের ১০০০ হাজার জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন, যাদের সঙ্গে ৭০০টি লবণ ছিটানোর যন্ত্র ৪৪টি মোটরযান সড়কের জন্য আলাদাভাবে লবণ ছিটানোর গাড়ি আছে। রোববার সকালের মধ্যে ২০০০হাজার জন পরিচ্ছন্নতাকর্মী এ কাজে যোগ দিবেন।

