ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে আরও একটি রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ রণতরীর মোতায়েন-পূর্ববর্তী প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।

মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, রণতরীটির সঙ্গে থাকা যুদ্ধজাহাজ ও বিমানশাখার সমন্বিত প্রশিক্ষণ সম্পন্ন করেছে। সাধারণত যেকোনো বড় ধরনের অভিযানে পাঠানোর আগে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলোকে এই ধরনের কঠোর সামরিক মহড়ায় অংশ নিতে হয়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই রণতরী বহরটি খুব শীঘ্রই পূর্ব ভূমধ্যসাগরের উদ্দেশ্যে যাত্রা করবে।

এদিকে, পূর্ব ভূমধ্যসাগরে এখনো বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ড মোতায়েন রয়েছে। গত বৃহস্পতিবার এটি সুয়েজ খাল পার হয়ে লোহিত সাগরে পৌঁছেছে।

অন্যদিকে, ইরানের ওপর চলমান সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ অব্যাহত রাখতে ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ বর্তমানে ওমান সাগরে অবস্থান করছে।