× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১২:০১ পিএম

ইরানের সঙ্গে চুক্তি হলে সই করতে পাকিস্তান যেতে পারি : ট্রাম্প

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১২:০১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তির ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে। এই চুক্তি সইয়ের জন্য পাকিস্তান সফরের বিষয়টি বিবেচনা করার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এমনটি তুলে ধরেছে।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তেহরান তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে সম্মত হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তির ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে। ফলে দুই দেশ ইসলামাবাদে পরবর্তী আলোচনার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে।

তিনি আরও বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হতো, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে... তারা এই বিষয়ে পুরোপুরি একমত হয়েছে। তারা প্রায় সব বিষয়েই রাজি হয়েছে; তাই তারা এখন আলোচনার টেবিলে বসলে পরিস্থিতির বড় পরিবর্তন হতে পারে।’

চুক্তি সইয়ের জন্য তিনি পাকিস্তানে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি যেতে পারি, হ্যাঁ। যদি চুক্তিটি ইসলামাবাদে সই হয়, তবে আমি হয়তো সেখানে যাব।’

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিতে সহায়তা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সের পাকিস্তান সফর সফল না হলেও হোয়াইট হাউস সেখানে দ্বিতীয় দফা আলোচনার পরিকল্পনা করছে।

Link copied!