× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৭:৪৮ এএম

যুদ্ধ থামাতে ইরানের ১৪ দফা প্রস্তাব, পর্যালোচনা করছে ট্রাম্প

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৭:৪৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান সংঘাতের স্থায়ী অবসান চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবটি পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তার জবাবেই তেহরান নতুন ১৪ দফা পরিকল্পনা দিয়েছে। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এ কূটনৈতিক তৎপরতা চলছে।

তাসনিমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাস সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে ৩০ দিনের মধ্যে সমস্যার সমাধানের দাবি জানিয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাবাদি বলেন, ইরান সবসময় কূটনৈতিক উপায়ে সংকট সমাধান চায়। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রস্তাবের লক্ষ্যই হলো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের—তারা আলোচনায় যাবে, নাকি সংঘাত চালিয়ে যাবে।

এদিকে ইরানের এক সামরিক মুখপাত্র নতুন করে সংঘাতের আশঙ্কার কথাও উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, ওয়াশিংটন চুক্তি মানতে ব্যর্থ হয়। সংঘাত অব্যাহত থাকলে ‘অপ্রত্যাশিত ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। পাশাপাশি হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে থাকবে এবং এটিকে কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহারের কথাও জানানো হয়েছে।

ইরানের ১৪ দফা প্রস্তাবে যেসব বিষয় গুরুত্ব পেয়েছে, তার মধ্যে রয়েছে—পারস্পরিক আগ্রাসন না করা, ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ প্রত্যাহার, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্ত করা এবং তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এ ছাড়া লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাতের স্থায়ী অবসানের কথাও বলা হয়েছে।

তবে প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের প্রস্তাব শিগগিরই পর্যালোচনা করবেন, কিন্তু এটি গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান।

রূপালী বাংলাদেশ

Link copied!