× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৪:২৬ পিএম

যুক্তরাষ্ট্রে ট্রেনের বগিতে মিলল ৬ লাশ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৪:২৬ পিএম

প্রতীকী ছবি ।

প্রতীকী ছবি ।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের লারেডোতে একটি ট্রেনের মালবাহী বগির ভেতর থেকে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ মে) লাশগুলো উদ্ধার করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, তাপপ্রবাহের কারণে তাদের মৃত্যু হতে পারে।  

ইউনিয়ন প্যাসিফিকের মুখপাত্র ড্যারিল বিয়োরাস ‘দ্য পোস্ট’কে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এই ঘটনায় ইউনিয়ন প্যাসিফিক মর্মাহত এবং তদন্তের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ’

লারেডো পুলিশ বিভাগের জনসংযোগ কর্মকর্তা হোসে এসপিনোজা জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার কিছু পরে সান আন্তোনিও থেকে প্রায় ১৬০ মাইল দক্ষিণে লারেডোর একটি রেল ইয়ার্ডে ইউনিয়ন প্যাসিফিক ট্রেনের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

রোববার বিকেলে লারেডোতে তাপমাত্রা ৯০ ডিগ্রির ঘরে ছিল, যদিও এর পেছনে তাপপ্রবাহের কোনো ভূমিকা ছিল কি না তা স্পষ্ট নয়।

এদিকে, কেজিএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, লারেডো পুলিশ জানায়, তারা বিকেল ৩টার দিকে ইউনিয়ন প্যাসিফিক রেল ইয়ার্ডের একজন কর্মচারীর কাছ থেকে একটি ফোন কল পায়। 

পুলিশ জানায়, একটি নিয়মিত রেলগাড়ি পরিদর্শনের সময় লাশগুলো আবিষ্কৃত হয়। কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!