× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৫:৫৬ এএম

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৫:৫৬ এএম

হত্যা মামলায় গ্রেপ্তার  সাবেক এমপি মুজিবুর  রহমান কারাগারে

জুলাই আন্দোলনের সময় উত্তরার ৭ নম্বর সেক্টরে গুলিতে আসাদুল্লাহ নামে এক ব্যক্তি নিহতের মামলায় আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ এবং সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গত মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মো. শামীম এ তথ্য জানান। এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই শাহীন মাহমুদ। এরপর জুলাই আন্দোলনের সময় উত্তরার ৭ নম্বর সেক্টরে গুলিতে আসাদুল্লাহ নামে এক ব্যক্তি নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি তদন্ত করছেন উত্তরা পশ্চিম থানার এসআই শাহীন মাহমুদ।

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরার ৭ নম্বর সেক্টরে গুলিবিদ্ধ হন আসাদুল্লাহ। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। এ ঘটনায় তার স্ত্রী তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ১১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পরিবার তার লাশ শনাক্ত করে। পরে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

নবম সংসদে সাতক্ষীরা-১ আসন থেকে আওয়ামী লীগের এমপি হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতিও ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!