× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৫:৪৩ এএম

চিকেনস নেক করিডোরে ভারতীয় বাহিনীর মহড়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৫:৪৩ এএম

চিকেনস নেক করিডোরে  ভারতীয় বাহিনীর মহড়া

চিকেনস নেকের নিকটবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে যৌথ মহড়া চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এসএসবি (সশস্ত্র সীমা বল), পশ্চিমবঙ্গ পুলিশ ও রেল পুলিশ। জলপাইগুড়ি জেলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল জলঢাকা সেতুতে এই মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ার উদ্দেশ্য ছিল, আকস্মিক নিরাপত্তা হুমকি বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে দ্রুত কার্যকর ও সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করা। বড় ধরনের সংকটের সময় বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয় ও প্রস্তুতি যাচাই করতেই এ মহড়ার আয়োজন করা হয়।

বিশেষ এই যৌথ মহড়ায় এসএসবির উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ধূপগুড়ি ও ময়নাগুড়ি থানার পুলিশ কর্মকর্তারা। এ ছাড়া জলপাইগুড়ি রোড রেলস্টেশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কর্মকর্তারাও এতে অংশ নেন।

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এলাকার জলঢাকা সেতু চিকেন নেক অঞ্চলের যোগাযোগ, যাতায়াত ও নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি অবকাঠামো। জরুরি পরিস্থিতি বা যুদ্ধকালীন তৎপরতায় এই সেতুকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি দেখা দিলে কীভাবে এসএসবির জওয়ানরা দ্রুত অবস্থান নেবেন এবং স্থানীয় পুলিশ ও রেল পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন, তা-ই এই যৌথ মহড়ার মাধ্যমে বাস্তবসম্মতভাবে অনুশীলন ও মূল্যায়ন করা হয়। উত্তরবঙ্গের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় রেখে সম্ভাব্য যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি, সমন্বয় এবং দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য। একইসঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!