× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:৪৩ এএম

দুর্গবলয়ের দ্বারপ্রান্তে রুশ, প্রতিরোধে অনড় ইউক্রেন

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:৪৩ এএম

দুর্গবলয়ের দ্বারপ্রান্তে রুশ, প্রতিরোধে অনড় ইউক্রেন

ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাব্যবস্থার অংশ কোস্ত্যন্তিনিভকার উপকণ্ঠে রুশ বাহিনীর হামলা আরও তীব্র হয়েছে। শহরটিকে ঘিরে ছোট ছোট দলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে রুশ সেনারা। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, শহরের প্রবেশপথে এখন নিয়মিত সংঘর্ষ চলছে এবং প্রতিরোধ অব্যাহত রয়েছে। দোনেৎস্ক অঞ্চলের চারটি প্রধান প্রতিরক্ষা ঘাঁটির মধ্যে কোস্ত্যন্তিনিভকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দখল করতে পারলে উত্তরাঞ্চলের আরও কয়েকটি শহরের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পাবে রাশিয়া। তবে সামরিক বিশ্লেষকদের মতে, এই শহর দখল দীর্ঘ ও রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়েই সম্ভব হবে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দাবি করেছেন, কোস্ত্যন্তিনিভকা দখলের খুব কাছাকাছি পৌঁছে গেছে তার বাহিনী। তবে ইউক্রেনের সেনা নেতৃত্ব এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, বর্তমান অবস্থায় শহরটি রক্ষা করা সম্ভব এবং রুশ বাহিনীকে প্রতিহত করা হচ্ছে। এদিকে যুদ্ধের অবসানে ইউক্রেনের দেওয়া দূরপাল্লার হামলা সীমিত করার প্রস্তাবও নাকচ করেছেন পুতিন। তার অভিযোগ, এটি ইউক্রেনের সামরিক চাপ কমানোর কৌশল। পাল্টা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ একাধিকবার শান্তির উদ্যোগ নিলেও মস্কো তা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামোও চাপে পড়েছে। তবু পূর্বাঞ্চলে রুশ বাহিনীর ধীরগতির অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!