× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:৩০ এএম

ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:৩০ এএম

ট্রাকের ধাক্কায়  অটোরিকশা  চালক নিহত

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের জামতলী-রাণীরহাট (কাঁকিয়ান) সড়কে ট্রাকের ধাক্কায় সনজিত (৩৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সনজিত ডাহিয়া ইউনিয়নের কৈডালা গ্রামের নরেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সনজিত বামিহাল বাজার থেকে অটোরিকশা নিয়ে দুর্গাপুর এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে জামতলী-রাণীরহাট (কাঁকিয়ান) সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক প্রতিযোগিতা করে চলার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সনজিতের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি নিয়ে জামতলীর দিকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!