× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৃতদেহ থেকে চুরি

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৩:৪৪ এএম

মৃতদেহ থেকে চুরি

রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে মৃত এক গৃহবধূর স্বর্ণের কানের দুল চুরির অভিযোগ উঠেছে হাসপাতালের মালি রায়হানের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত রায়হান হাসপাতাল সংলগ্ন আমশো গ্রামের মফির ছেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গৃহবধূ লিপি বেগমকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মালি রায়হান কৌশলে স্বজনদের জরুরি বিভাগ থেকে বের করে দেয় এবং সেই সুযোগে নিহতের কান থেকে স্বর্ণের দুল খুলে নেয়। পরদিন সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়। রায়হান একজন মাদকসেবী এবং এর আগেও রোগী ও স্বজনদের নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চুরির ঘটনার পর থেকে অভিযুক্ত মালি পলাতক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!