× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৩৯ এএম

হোটেলে বিল না দেওয়া অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৩৯ এএম

হোটেলে বিল না দেওয়া  অভিযুক্ত এনসিপি  নেতাকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণের সুনির্দিষ্ট অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির সদস্যসচিব এস এম শাহরিয়ারকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তার সমস্ত সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে অভিযুক্তের বিরুদ্ধে ১২ লাখ টাকার বিল না দেওয়ার অভিযোগ ওঠার পর দল থেকে এমন ব্যবস্থা নেওয়া হলো। গত শুক্রবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, যা পরবর্তীতে দলের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা করা হয়েছে।

শোকজ নোটিশে এস এম শাহরিয়ারকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণ সংক্রান্ত সংযুক্ত অভিযোগসমূহ অত্যন্ত গুরুতর এবং দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও আদর্শের পরিপন্থি। এমতাবস্থায়, উক্ত অভিযোগের প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা এই নোটিশ-প্রাপ্তির তারিখ হতে আগামী ০২ (দুই) কার্যদিবসের মধ্যে লিখিত জবাব কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর প্রেরণের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’ নোটিশে আরও স্পষ্ট করা হয় যে, দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাহরিয়ার কোনো ধরনের সাংগঠনিক কর্মকা-ে অংশ নিতে পারবেন না।

সম্প্রতি এস এম শাহরিয়ারসহ এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে রাজধানীর একটি হোটেলের প্রায় ১২ লাখ টাকা ভাড়া পরিশোধ না করার গুরুতর অভিযোগ গণমাধ্যমে আসে। অভিযোগ রয়েছে, তারা ওই হোটেলের দুটি কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘ প্রায় আট মাস ধরে বিভিন্ন ধরনের ‘অশ্লীল ও অনৈতিক কর্মকা-’ পরিচালনা করে আসছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর দলের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করল।

রূপালী বাংলাদেশ

Link copied!