বরিশালের গৌরনদীর ঐতিহ্যবাহী বার্থী ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিন। সভায় বক্তারা কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাসের হার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বার্থী ডিগ্রি কলেজকে উপজেলার একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সভায় কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন