পাবনা প্রেসক্লাবের উদ্যোগে এবং ভিশন স্প্রিংয়ের সহযোগিতায় প্রেসক্লাবের সদস্য, পাবনায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দুই দিনব্যাপী চক্ষুশিবির শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ চক্ষুশিবিরের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চক্ষুশিবিরের উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি সাংবাদিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। আরও বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ছুফি উল্লাহসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাংবাদিক নেতারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন