× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সংবর্ধনা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:৪৫ এএম

সংবর্ধনা

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার খুদে দৌড়বিদ রাকিবুল ইসলাম রিফাতকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বেতবাড়ী বিপ্লবী ক্লাব’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাকিবুল ইসলাম রিফাত উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তিনি ১০০ মিটার দৌড়ে প্রথম এবং দীর্ঘ লাফে দ্বিতীয় স্থান অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা এবং উল্লাপাড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শ্রীকান্ত বাবু বিশ্বাস।

রূপালী বাংলাদেশ

Link copied!