× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:৪৭ এএম

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:৪৭ এএম

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে  গাজীপুরে বিক্ষোভ সমাবেশ

গণভোটের গণরায় বাস্তবায়ন, ‘জুলাই সনদ’ কার্যকর এবং গণহত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে দলটির নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব জনগণ মেনে নেবে না। দ্রুত এই সনদ কার্যকর এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন নেতারা।

সমাবেশে আরও অভিযোগ করা হয়, রাজনৈতিক অঙ্গনের কিছু পক্ষ জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনীহা বা বাধা সৃষ্টি করছে। তবে এসব বক্তব্যের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির খায়রু হাসান, মহানগর নায়েবে আমির মো. হোসেন আলী, সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। এর আগে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি গাজীপুর চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!