× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:১৪ এএম

সড়ক দুর্ঘটনায় নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:১৪ এএম

সড়ক দুর্ঘটনায় নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনসার ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন রামগতি উপজেলার কাশেম মিয়াবাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার-ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার সময় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!