× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:২৮ এএম

বিদেশি লিগে খেলতে এনওসি পাচ্ছেন আরও ৩ ক্রিকেটার

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:২৮ এএম

বিদেশি লিগে খেলতে এনওসি  পাচ্ছেন আরও ৩ ক্রিকেটার

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ও কাউন্টি লিগে খেলার ছাড়পত্র (এনওসি) পেতে যাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে পুরো মৌসুম খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। একই সঙ্গে গ্লোবাল সুপার লিগে খেলার জন্য এনওসি পাচ্ছেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। অন্যদিকে ইংল্যান্ডের কাউন্টি দল কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ভিটালিটি ব্লাস্টে খেলবেন পেসার হাসান মাহমুদ।

দ্য হান্ড্রেডে প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজ। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত মুস্তাফিজকে এনওসি দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরো টুর্নামেন্টই খেলতে পারবেন তিনি। এই সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো সাদা বলের সিরিজ না থাকায় দ্য হান্ড্রেডে অংশগ্রহণে কোনো বাধা নেই।

এদিকে গ্লোবাল সুপার লিগে খেলার জন্য পারভেজ হোসেন ইমনকেও এনওসি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে পিএসএলের দল লাহোর কালান্দাসের হয়ে খেলেছিলেন তিনি। চলতি জুলাইয়ের শেষ দিকে শুরু হওয়া জিএসএলে জিম্বাবুয়ে সিরিজ শেষে লাহোর দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

অন্যদিকে পেসার হাসান মাহমুদ ইংল্যান্ডে কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ভিটালিটি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলবেন। এর আগে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচে ১২ উইকেট শিকার করেন তিনি। এর মধ্যে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্সও করেন এই তরুণ পেসার।

এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, পেসার তাসকিন-হাসান ও অলরাউন্ডার সাকিব আল হাসান বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!