× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:২৩ এএম

কালিয়াকৈরে সওজের উচ্ছেদ অভিযান

কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:২৩ এএম

কালিয়াকৈরে সওজের  উচ্ছেদ অভিযান

গাজীপুরের কালিয়াকৈরে সরকারি সড়ক ও জমির অবৈধ দখল উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গতকাল রোববার সকালে কালিয়াকৈর-ধামরাই সড়কের কলেজ রোড এলাকায় পরিচালিত এ অভিযানে সড়ক ও সরকারি জমির ওপর গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। একই সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। সড়ক ও জনপথ বিভাগের টঙ্গী উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন খান বলেন, সরকারি সড়ক ও জমি দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি সরকারি জমি ও সড়ক অবৈধভাবে দখল না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!