সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন ধান ও শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আইনুল হক বলেন, ‘সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন