× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:১৭ এএম

শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:১৭ এএম

শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের আবুল খোনার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম (জিহাদ) ওই গ্রামের মো. জয়নালের ছেলে। সে স্থানীয় আশরাফুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন সাহেদ জানান, দুপুরের খাবার খাওয়ার পর জিহাদ বসতঘরের সামনে খেলছিল। বিকেল ৩টার দিকে হঠাৎ ঘরের সামনের সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে যায়। পরে স্বজনদের সঙ্গে তিনি শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!