× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:২২ এএম

তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:২২ এএম

তুরাগ নদে গোসল করতে  নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডের খাজা বাবা জামে মসজিদসংলগ্ন তুরাগ নদের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকার আনিসুল হকের ছেলে শামীম (১৩) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৩)। তারা দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা।

পুলিশ জানায়, সকালে বিদ্যালয়ের তিন শিক্ষার্থী স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। একপর্যায়ে তারা নদে প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের সঙ্গে থাকা শিপন নামে অপর এক শিক্ষার্থী সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পায়। পরে সে স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ডুবুরিরা নদীর তলদেশ থেকে শামীম ও আফনানের মরদেহ উদ্ধার করেন।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!