× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:২২ এএম

কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:২২ এএম

কিশোর গ্যাংয়ের ৬  সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালককে সংঘবদ্ধভাবে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার আরএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে শাহমখদুম থানার ডাবতলা-সিটিহাট সড়কের পাশে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পূর্বশত্রুতার জেরে রিকশাচালক নুর সাকিনের (১৭) পথ রোধ করে একদল কিশোর। পরে তারা লাঠি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা ভুক্তভোগীর কাছে মোবাইল ফোন কেনার জন্য রাখা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার রিকশার মিটার ভাঙচুর করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে এলে তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন। তার নির্দেশনায় শাহমখদুম থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে। কিশোর গ্যাংয়ের গ্রেপ্তার সদস্যরা হলোÑ তানভির হাসান লাম (১৫), আবিদ হাসান (১৭), রাকসান (২০), জাহিদুল ইসলাম (১৬), সাব্বির (১৫) ও ফাহিম হাসান প্রান্ত (১৬)।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্যাংয়ের কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আরএমপি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মহানগরীতে কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!