× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:০২ এএম

এইচএসসিতে রেকর্ড ৯৫ পরীক্ষার্থী বহিষ্কার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:০২ এএম

এইচএসসিতে রেকর্ড  ৯৫ পরীক্ষার্থী বহিষ্কার

এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে সারা দেশে বহিষ্কার হয়েছেন ৯৫ পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডেই ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ৮০ জনকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া মাদরাসায় তিনজন ও কারিগরি বোর্ডে ১২ জনকে বহিষ্কার করা হয়েছে। এদিন এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৬২ শতাংশ।

গতকাল বুধবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার আটটি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন। ১ হাজার ৫০৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী।

এদিন ঢাকা শিক্ষা বোর্ডের ৯ জন, রাজশাহী শিক্ষা বোর্ডের ৭ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০ জন, যশোর শিক্ষা বোর্ডের ৮, সিলেট শিক্ষা বোর্ডের ২ জন, বরিশাল শিক্ষা বোর্ডের ১০ জন, দিনাজপুর বোর্ডের ১৮ জন ও ময়মনসিংহ বোর্ডের ১০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডে ৬ হাজার ৬৯, রাজশাহী বোর্ডে ৩ হাজার ৬৭৬, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৪২৭, যশোর বোর্ডে ৩ হাজার ৪২৯, সিলেট বোর্ডে ১ হাজার ৫৪৮, বরিশাল বোর্ডে ১ হাজার ৭১৯, দিনাজপুর বোর্ডে ৩ হাজার ৩৪ ও ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৮৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিকে চতুর্থ দিনে আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৯৫৮ জন। সারা দেশের ৪২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ৭৪ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে অংশ নেন ৬৯ হাজার ৮১৭ জন। অনুপস্থিতির হার ৬ দশমিক ৬৩ শতাংশ।

এদিনে কারিগরি শিক্ষা বোর্ডের বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এবং পদার্থ বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অসদুপায় অবলম্বন করায় ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮১৬ জন। সারা দেশের ৫৮২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ৮১ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এ পরীক্ষায় অংশ নেন ৭৮ হাজার ৩১৫ জন। অনুপস্থিতির হার ৩ দশমিক ৪৭ শতাংশ।

রূপালী বাংলাদেশ

Link copied!