দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, বন্যার্তদের দুর্ভোগ লাঘবে সরকার সব কার্যক্রম পরিচালনা করছে। আগামী দিনগুলোতে এ কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি এ সমস্যার টেকসই সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, বন্যার্তদের সুরক্ষায় অতন্দ্র প্রহরী সরকার। তিনি বলেন, খাদ্যসামগ্রী, চিকিৎসা সরঞ্জাম, বিশুদ্ধ পানিÑ সবই পর্যাপ্ত পরিমাণে বিতরণ করা হচ্ছে। যাদের ঘর ডুবে গেছে তাদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যেতে অনুরোধ জানান প্রতিমন্ত্রী। গতকাল শনিবার চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন