নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১। র্যাব জানায়, গতকাল শনিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কাঁচপুরের বড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রির স্থানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক (বিসিজিএম) জানান, উদ্ধার করা অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন