× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৩৯ এএম

বিক্রি হচ্ছে বিশ্বকাপ ফাইনালের ভেন্যুর ঘাস

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৩৯ এএম

বিক্রি হচ্ছে বিশ্বকাপ ফাইনালের ভেন্যুর ঘাস

বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ধরে রাখতে অনেকেই জার্সি, ম্যাচের টিকিট কিংবা বল সংগ্রহে রাখেন। তবে এবার ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী এক স্মারক কেনার সুযোগ করে দিয়েছে ফিফা। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের মাঠে ব্যবহৃত আসল ঘাসের অংশ বিক্রি করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেই ম্যাচে ব্যবহৃত মাঠের ঘাসের প্রতিটি সংরক্ষিত টুকরার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫ হাজার টাকা।

ফিফার অনলাইন স্টোরে এই বিশেষ স্মারকের বিস্তারিত তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ফাইনালের মাঠ থেকে সংগ্রহ করা আসল টার্ফ বা ঘাসের অংশ প্রিমিয়াম অ্যাক্রিলিকের মধ্যে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। এর সঙ্গে থাকবে একটি ইউএসবি স্মারক। ফুটবল ইতিহাসের একটি প্রকৃত অংশ নিজের সংগ্রহে রাখার সুযোগ হিসেবেই পণ্যটি তুলে ধরছে ফিফা।

ঘাসের অংশটি দীর্ঘদিন সুরক্ষিত রাখতে স্বচ্ছ আবরণের মধ্যে সংরক্ষণ করা হবে। সঙ্গে থাকা অ্যাক্রিলিক ইউএসবিতে থাকবে সত্যতা যাচাইয়ের বিশেষ সুরক্ষামূলক ফিল্ম। ফিফার ভাষ্য, স্মারকটি শুধু ঐতিহাসিক সংগ্রহ হিসেবেই নয়, আধুনিক ও আকর্ষণীয় প্রদর্শনী সামগ্রী হিসেবেও ব্যবহার করা যাবে।

বিশেষ স্পট ইউভি নকশার প্রিমিয়াম বাক্সে স্মারকটি ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হবে। সংগ্রাহক, ফুটবলপ্রেমী ও সমর্থকদের কথা মাথায় রেখেই সীমিত সংস্করণের এই বিশেষ পণ্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ফিফা।

তবে বিশ্বের সব দেশের সমর্থকেরা চাইলেই এই স্মারক কিনে ঘরে আনতে পারবেন না। ফিফা জানিয়েছে, মাঠের ঘাসের এসব অংশ শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঠিকানায় সরবরাহ করা হবে। আর ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার আগে কোনো অর্ডার পাঠানো হবে না। অর্থাৎ ফাইনালের পরই ঐতিহাসিক মাঠের অংশ হাতে পাবেন ক্রেতারা।

বড় ম্যাচের মাঠের অংশ বিক্রির ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। গত বছর ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি প্যারিস সেন্ট জার্মেইকে হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের মাঠের অংশও নিলামে তুলেছিল ফিফা।

এবারের বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্য নিয়ে আগে থেকেই সমালোচনার মুখে রয়েছে ফিফা। ফাইনালের সাধারণ টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ৩২ হাজার ৯৭০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪০ লাখ ৬৫ হাজার টাকা। খাবার ও পানীয়সহ আতিথেয়তা প্যাকেজের টিকিটের দাম ৩২ হাজার ৫০০ থেকে ৩৪ হাজার ৫০০ ডলার পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৪০ লাখ থেকে ৪২ লাখ টাকার বেশি।

এদিকে মেটলাইফ স্টেডিয়ামের মাঠের মান নিয়েও অতীতে খেলোয়াড় ও কোচদের সমালোচনা ছিল। নিউইয়র্ক জায়ান্টস ও নিউইয়র্ক জেটসের এনএফএল ম্যাচের জন্য স্টেডিয়ামটিতে সাধারণত কৃত্রিম মাঠ ব্যবহার করা হয়। বিশ্বকাপ উপলক্ষে সেখানে বিশেষভাবে প্রাকৃতিক ঘাসের মাঠ প্রস্তুত করা হয়েছে।

বিশ্বকাপ এখন শেষের পথে। এরই মধ্যে প্রথম সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। ১৪ জুলাই মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। বাকি কোয়ার্টার ফাইনালের ফলের পর নিশ্চিত হবে দ্বিতীয় সেমিফাইনালের দু’দল। ১৫ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

সব অপেক্ষার অবসান হবে ১৯ জুলাই। মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারিত হবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন। ফুটবলপ্রেমীদের চোখ থাকবে মাঠের প্রতিটি মুহূর্তে। আর ম্যাচ শেষ হওয়ার পর সেই ঐতিহাসিক মাঠের এক টুকরা ঘাসও জায়গা করে নেবে কোনো কোনো সমর্থকের ব্যক্তিগত সংগ্রহে।

রূপালী বাংলাদেশ

Link copied!