এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বরিশাল ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, সিপিএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো.আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন