× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:২৫ এএম

কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:২৫ এএম

কুপিয়ে হত্যা

বগুড়ায় টাকা লেনদেনের বিরোধের জেরে আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহরের লতিফপুর কলোনি এলাকার প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত আরিফ ওই এলাকার আজিজ শেখের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ লাখ টাকা লেনদেন নিয়ে আরিফের সঙ্গে বিরোধ চলছিল। ঘটনার রাতে একা পেয়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের বোন রুমি আফরিনের অভিযোগ, মামার কাছে পাওনা ১০ লাখ টাকা ফেরত চাওয়ায় পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে তার ভাইকে হত্যা করা হয়েছে। সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!