× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মরদেহ উদ্ধার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:২৬ এএম

মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্রতীরে নিখোঁজ জেলে ফেরদৌস আলমের (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সমুদ্রতীরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত ফেরদৌস আলম উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী চাদেরঘোনা এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে চট্টগ্রামের বাঁশখালী থেকে একটি ফিশিং বোটে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান ফেরদৌস। বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে তিনি সাগরে ছিটকে পড়েন। সঙ্গে থাকা অন্য দুই জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও ফেরদৌস নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে কুতুবদিয়া থানায় জিডি করেন। পরে মরদেহটি দেখে তার ছেলে ইদ্রিস বাবাকে শনাক্ত করেন। কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ফারুক জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!