× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৩১ এএম

চুরির অপবাদে যুবককে  পিটিয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত হয়েছেন মামুন মোল্লা (৩৮)। হামলায় গুরুতর আহত হয়েছেন তার বাবা মোজা মোল্লা (৭৫), যিনি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের শুকারঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকায় নেওয়ার পথে মামুন মোল্লার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উজ্জ্বল মোল্লা (৪৮) ও জাব্বার মোল্লা (৩৫) নামে দুজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শুকারঘাট এলাকায় জাব্বার মোল্লার বাড়িতে গরু চুরির চেষ্টা করা হয়। এ সময় ঘটনাস্থলে একটি টর্চলাইট পাওয়া যায়। সেটি মামুন মোল্লার বলে সন্দেহ করেন তার চাচাতো ভাইয়েরা। এ নিয়ে বিরোধের জেরে শুক্রবার বেলা ৩টার দিকে শুকারঘাট এলাকায় মামুনকে একা পেয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা লাঠি ও লোহার শাবল দিয়ে মামুন মোল্লার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তাকে রক্ষা করতে বাবা মোজা মোল্লা এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মামুন মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, চাচাতো ভাইদের হামলায় মামুন মোল্লা নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বাবা মোজা মোল্লা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!