× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:১৮ এএম

অতিরিক্ত সময়ের ২ গোলে সেমিফাইনালে আর্জেন্টিনা

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:১৮ এএম

অতিরিক্ত সময়ের ২ গোলে  সেমিফাইনালে আর্জেন্টিনা

১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়। পরে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে বল পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেন হুলিয়ান আলভারেজ। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে ৩-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আলবেসিলেস্তেরা। রোববার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির কর্নার থেকে প্রথমার্ধের ১০ মিনিটে গোল করেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে গোল করেন এনদোয়ে। ১১২ মিনিটে আলভারেজের পা থেকে দ্বিতীয় গোল আসে আর্জেন্টিনার। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন লাউতারো মার্তিনেজ।

ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটে মেসি কর্নার থেকে দারুণ এক ক্রস ভাসিয়ে দেন বক্সের ভেতরে। সেখানে সবার ওপরে উঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার নিখুঁত গ্ল্যান্সিং হেডে বল পাঠিয়ে দেন কোবেলের নাগালের বাইরে। লিভারপুল মিডফিল্ডার এভাবেই ২০২৬ বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে তার মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ১০, যা টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। এর ফলে জার্মান কিংবদন্তি ফ্রিটজ ভাল্টারের ১০ অ্যাসিস্টের দীর্ঘদিনের রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন অধিনায়ক।

এরপর ৬৭ মিনিটে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করলেন এনদোয়ে। বাঁ প্রান্তে বল পেয়ে রিকার্দো রদ্রিগেজের সঙ্গে দারুণ এক-দুই পাস খেলেই বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর কঠিন কোণ থেকেও নিখুঁত সাইড-ফুট শটে বল জড়িয়ে দেন দূরের জালে। ফলে ম্যাচে ফেরে সমতা। সমতা ফেরানোর ৫ মিনিট পর ম্যাচের ৭২ মিনিটে লাল কার্ড দেখেন সুইজারল্যান্ডের এমবোলো। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সিমুলেশন (ডাইভ) করার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় দলটির তারকা ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে।

ঘটনাটি ঘটে ভিএআরের হস্তক্ষেপের পর। রেফারিকে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। রিপ্লে পর্যালোচনা করে রেফারি মনে করেন, এমবোলো ফাউল আদায়ের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছেন।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। ১০ জনের সুইজারল্যান্ডের রক্ষণ ভাঙতে পারছিল না আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ১১২ মিনিটে গ্যালারিভর্তি আর্জেন্টাইন সমর্থকদের গোল করে আনন্দে ভাসান হুলিয়ান আলভারেজ। তাতেই প্রায় জয় নিশ্চিত হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের। পরে ক্লাসিক এক পাল্টা আক্রমণে তিনজন আক্রমণভাগের খেলোয়াড়ের বিপরীতে মাত্র একজন ডিফেন্ডার। থিয়াগো আলমাদার প্রথম শটটি ঠেকিয়ে দেন গোলরক্ষক, কিন্তু ফিরতি বলে ঠিকই হাজির হন লাউতারো মার্তিনেজ। গোললাইন রক্ষায় দাঁড়িয়ে থাকা গ্রানিত জাকার পাশ কাটিয়ে সহজ টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি।

লাউতারোর গোলে আর কোনোভাবেই ফিরে আসার সুযোগ ছিল না ১০ জনের সুইজারল্যান্ডের। ৩-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সুইসরা। শিরোপা ধরে রাখার মিশনে আবারও সেমিফাইনালে আর্জেন্টিনা। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে আটালান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

রূপালী বাংলাদেশ

Link copied!