× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৩৮ এএম

সুরলোকে ফেরার প্রতীক্ষায় ইবরার টিপু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৩৮ এএম

সুরলোকে ফেরার প্রতীক্ষায় ইবরার টিপু

যার আঙুলের ছোঁয়ায় সুরের জন্ম হয়, যার কণ্ঠে বেজে ওঠে জীবনের গান, তিনি নিজেই গত দুটি বছর ধরে লড়ছেন এক নীরব, যন্ত্রণাময় লড়াইয়ের সঙ্গে। বলছি জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ইবরার টিপুর কথা। দীর্ঘ দুই বছর ধরে কিডনির জটিল অসুখে ভুগে শারীরিকভাবে অনেকটাই নুয়ে পড়েছেন এই সুরের জাদুকর। সম্প্রতি ফেসবুক লাইভে টিপুকে দেখে অবাক তার দীর্ঘদিনের সহকর্মীরা। শারীরিক অসুস্থতায় এতটাই ভেঙে পড়েছে যে, তাকে দেখে চেনাই যাচ্ছিল না। তবে আশার কথা হলো, দীর্ঘ চিকিৎসা আর কঠোর নিয়মের বেড়াজাল পেরিয়ে তার জীবনে এখন বইছে স্বস্তির হাওয়া; তিনি এখন কিছুটা উন্নতির দিকে। যুক্তরাষ্ট্র থেকে এমনটাই জানিয়েছেন তার স্ত্রী বিন্দু কনা।

তিনি বলেন, ওর বড় কয়েকটি সার্জারি হয়েছে যে কারণে এই মুহূর্তে কথা বলতে সমস্যা হচ্ছে। ধীরে ধীরে এটা ঠিক হবে। অনেকেই টিপুকে দেখে চিন্তিত। সবাই দোয়া করবেন যাতে শিগগিরই ঠিক হয়ে যায়। গত দুই বছর ধরে টিপু অসুস্থ। কিডনিতে সমস্যা হয়েছিল। তবে দুই বছরের জার্নি শেষে এখন ভালোর দিকে। চেয়েছিলাম না বিষয়টা কেউ জানুক। যেহেতু টিপু লাইভে চলে আসে তখন সবার মনে অনেক প্রশ্ন দেখা দেয় যে, কারণে বিষয়টি পরিষ্কার করা। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে আগের সেই ইবরা টিপু হয়ে সবার মাঝে ফিরতে পারে।

বিগত চব্বিশটি মাস ইবরার টিপুর জন্য ছিল এক কঠিন অগ্নিপরীক্ষা। যে মানুষটি দিন-রাত স্টুডিওর চার দেয়ালে সুরের বুদবুদ তৈরি করতেন, কিডনি জটিলতার কারণে তার সেই চঞ্চল পায়ে ভর করেছিল এক তীব্র ক্লান্তি। রোগব্যাধির অমোঘ নিয়মে শরীরটা নুয়ে পড়লেও, মনের ভেতরের সুরের তাড়না ম্লান হয়নি কখনো। তার অসুস্থতার খবরে দেশের সংগীত অঙ্গন ও ভক্তকুলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ধীরে ধীরে তার শরীরে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। বর্তমানে তার কিডনির কার্যকারিতা আগের চেয়ে অনেক উন্নত এবং স্থিতিশীল রয়েছে বলে বিন্দু কনা জানিয়েছেন।

দীর্ঘ এই চিকিৎসাকালীন সময়ে ইবরার টিপুকে নিয়মিত ডায়াবেটিস নিয়ন্ত্রণ, সুষম খাদ্য তালিকা অনুসরণ এবং কঠোর নিয়মের মধ্যে চলতে হয়েছে। কঠিন সময়ে তার পাশে থেকে সার্বক্ষণিক সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন তার পরিবার এবং শুভাকাক্সক্ষীরা। দুই বছর পর তার এই শারীরিক উন্নতি কেবল তার পরিবারের জন্যই নয়, বরং বাংলা সংগীত ইন্ডাস্ট্রির জন্য একটি অত্যন্ত স্বস্তিদায়ক সংবাদ। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমান ধারা বজায় থাকলে তিনি খুব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে আবার তার চেনা আঙিনায়Ñ অর্থাৎ গানের স্টুডিওতে ফিরতে পারবেন।

বাংলাদেশের পেশাদার গানের জগতে তিন দশক ধরে বিচরণ ইবরার টিপুর। বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল, নাটক-চলচ্চিত্রের গান, অডিওর গানÑ বাদ দেননি কোনো সেক্টর। অসংখ্য জনপ্রিয় গানের সৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে এই মানুষটির নাম। সুস্থ হয়ে আবারও গানে ফিরতে চান টিপু- এমনটাই জানিয়েছেন তার স্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!