× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:৩৪ এএম

অনন্ত রিয়েল এস্টেটের নতুন সিইও আলীনূর রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:৩৪ এএম

অনন্ত রিয়েল এস্টেটের নতুন সিইও আলীনূর রহমান

অনন্ত রিয়েল এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলীনূর রহমান। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আলীনূর রহমান বাংলাদেশের রিয়েল এস্টেট ও নির্মাণ খাতে তিন দশকের বেশি সময় ধরে কাজ করছেন। কর্মজীবনে তিনি বিক্রয় ও বিপণন, প্রকৌশল ও নির্মাণ ব্যবস্থাপনা, গ্রাহকসেবা এবং প্রকল্প উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। অপারেশনাল দক্ষতা বৃদ্ধি ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে তার অভিজ্ঞতা রয়েছে। অনন্ত রিয়েল এস্টেটের আশা, আলীনূর রহমানের কৌশলগত নেতৃত্ব ও শিল্প-জ্ঞান প্রতিষ্ঠানের উদ্ভাবন, গুণগত মান এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়ক হবে। অনন্ত রিয়েল এস্টেট লিমিটেড অনন্ত গ্রুপের একটি প্রতিষ্ঠান। অনন্ত গ্রুপ দেশের তৈরি পোশাক রপ্তানি খাতের অন্যতম প্রতিষ্ঠান। গ্রুপটির বার্ষিক টার্নওভার ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি এবং কর্মীসংখ্যা ৩৫ হাজারেরও বেশি। প্রতিষ্ঠানটির অধীনে অনন্ত টেরাসেস নামে একটি আবাসন প্রকল্প নির্মাণাধীন রয়েছে। ৪৫ বিঘার বেশি জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্পের ৬৪ শতাংশ এলাকা উন্মুক্ত স্থানের জন্য সংরক্ষিত। সংবাদ বিজ্ঞপ্তিতে এটিকে বাংলাদেশের প্রথম লিড (খঊঊউ) প্ল্যাটিনাম নিবন্ধিত বিলাসবহুল আবাসন প্রকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকল্পটির নকশা ও নির্মাণে স্থাপত্যশৈলীর উৎকর্ষ, নির্মাণমান, পরিবেশগত দায়বদ্ধতা এবং কমিউনিটি সুবিধাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি

 

রূপালী বাংলাদেশ

Link copied!