× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:৪৪ এএম

মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ছে, পাকিস্তানের অর্থনীতি নিয়ে নতুন সতর্কতা

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:৪৪ এএম

মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ছে, পাকিস্তানের অর্থনীতি নিয়ে নতুন সতর্কতা

জ্বালানির উচ্চমূল্য এবং বৈদেশিক মুদ্রার ওপর বাড়তি চাপের কারণে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। সংস্থাটি চলতি অর্থবছরের জন্য দেশটির প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৭ শতাংশ নির্ধারণ করেছে, যা আগের পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সর্বশেষ উন্নয়ন প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, শিল্প ও সেবা খাতের পাশাপাশি কৃষি উৎপাদনে কিছুটা ইতিবাচক অগ্রগতি থাকলেও জ্বালানির ব্যয় বৃদ্ধি এবং প্রবাসী আয়ের ওপর চাপ অর্থনীতির গতি কমিয়ে দিচ্ছে। ফলে আগের ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৩ দশমিক ৭ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির পূর্বাভাসও বাড়িয়েছে সংস্থাটি। খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে গত অর্থবছরের মূল্যস্ফীতির পূর্বাভাস ৭ দশমিক ২ শতাংশ এবং চলতি অর্থবছরের জন্য ৮ দশমিক ৩ শতাংশ করা হয়েছে। এদিকে পাকিস্তান সরকার চলতি অর্থবছরের জন্য ৪ শতাংশ প্রবৃদ্ধি এবং ৮ দশমিক ২ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করেছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল দেশটির প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক জানিয়েছে, জ্বালানির উচ্চমূল্যের প্রভাব শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, তুরস্ক ও আর্মেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসেও নেতিবাচক প্রভাব ফেলেছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!