বিশ্বজুড়ে ক্রিয়েটর ইকোনমির বাজার দ্রুত বাড়লেও অধিকাংশ কনটেন্ট নির্মাতা তাদের কাজের যথাযথ আর্থিক মূল্য পান না। বেশির ভাগ প্ল্যাটফর্মে আয় নির্ভর করে অনুসারীর সংখ্যা ও জনপ্রিয়তার ওপর।
এই বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নকশা তৈরির প্ল্যাটফর্ম পিকসআর্ট নতুন উদ্যোগ নিয়েছে, যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে সৃজনশীলতা ও কাজের মানকে। প্রতি মাসে প্রায় ১৩ কোটি সক্রিয় ব্যবহারকারী থাকা পিকসআর্টের স্পেসেস-এ বর্তমানে ১২ হাজারের বেশি আগ্রহভিত্তিক কমিউনিটি রয়েছে। এখানে নির্মাতারা নিজেদের কাজ শেয়ার করার পাশাপাশি মতামত, পরামর্শ ও সহযোগিতা পান। সম্প্রতি এতে ভিডিও প্রকাশের সুবিধাও যুক্ত হয়েছে। এ বছরের এপ্রিলে চালু হওয়া ‘আর্ন উইথ পিকসআর্ট’ কর্মসূচির মাধ্যমে অনুসারীর সংখ্যা নয়, বরং কনটেন্টের বাস্তব সাফল্যের ভিত্তিতে আয় করার সুযোগ পাচ্ছেন নির্মাতারা। বিভিন্ন ব্র্যান্ডের চ্যালেঞ্জে অংশ নিয়ে পিকসআর্টের এআই টুল ব্যবহার করে কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেই পারফরম্যান্স অনুযায়ী অর্থ পাওয়া যায়। পিকসআর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা হোভহানেস আভোইয়ান বলেন, সৃজনশীলতার সুযোগ যেমন সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত, তেমনি এর আর্থিক সুবিধাও সবার নাগালে থাকা প্রয়োজন। প্রতিষ্ঠানটির বিশ্বাস, ভবিষ্যতের ক্রিয়েটর ইকোনমিতে শুধু জনপ্রিয়তা নয়, দক্ষতা ও মৌলিকত্বই হবে সাফল্যের প্রধান মানদ-।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন