মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী এবং শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর স্টেশন ইউনিটের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা। এ সময় উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলি আহমেদ খান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন