× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২০ এএম

মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২০ এএম

মোটরসাইকেল চোরচক্রের  তিন সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাও উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে পদ্মা সেতু (উত্তর) থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার নিতাইগঞ্জ বাপ্পী চত্বর এলাকার মো. সুমন (২৫), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ বেতকা এলাকার হৃদয় দেওয়ান (৩০) এবং একই উপজেলার আমতলী এলাকার সজীব পাইক (২৪)।

পুলিশ সুপার জানান, গত ৯ জুলাই পদ্মা সেতু (উত্তর) থানার পশ্চিম কুমারভোগ এলাকা থেকে শরীয়তপুরের বাসিন্দা মো. সজিবের একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গত ১২ জুলাই গভীর রাতে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকা থেকে মো. সুমনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ীর বেতকা বাজার এলাকা থেকে হৃদয় দেওয়ানকে গ্রেপ্তার করে একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী আমতলী এলাকা থেকে সজীব পাইককে গ্রেপ্তার করে একটি হাঙ্ক ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা চোরাই সন্দেহে জব্দ করা হয়েছে। অভিযানের ধারাবাহিকতায় লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে আরও দুটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেল দুটির ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা করা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে নম্বরপ্লেট ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে সেগুলো বিক্রি করে আসছিল।

এদিকে একই অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার একটি দর্জি দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলাল ওরফে আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানান জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

রূপালী বাংলাদেশ

Link copied!