× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:১৩ এএম

ডা. শফিকুর রহমান

গণভোট অবৈধ হলে সরকারও অবৈধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:১৩ এএম

গণভোট অবৈধ হলে  সরকারও অবৈধ

গণভোটের রায়কে অবৈধ বলা হলে সরকার ও সংসদের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০ ফলপট্টি এলাকায় ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার এখন গণভোটের রায়কে অবৈধ বলছে। অথচ প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ নেতারা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছিলেন। তাই গণভোটকে অবৈধ বলার সুযোগ নেই। তিনি বলেন, ‘গণভোট অবৈধ হলে সরকার ও সংসদ সবই অবৈধ। গোস্ত হালাল হলে ঝোল হারাম হওয়ার সুযোগ নেই। তাই গণভোট হারাম হলে সরকারও হারাম। আর সরকার হারাম হলে দেশে কোনো বৈধ সরকার নেই।’

তিনি আরও বলেন, জনগণের মতামতের ঊর্ধ্বে কিছু নেই এবং প্রয়োজনের তাগিদে নেওয়া জনগণের সিদ্ধান্তকে সম্মান করতেই হবে। তাই সরকারকে টালবাহানা না করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জামায়াত আমির বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফসল। তাই সরকারের উচিত জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা। পাশাপাশি জুলাইয়ের শহিদদের জাতীয় বীরের মর্যাদা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি বলেন, জুলাই বিপ্লব দেশ ও জাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছে। বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং খুন, গুম, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য থেকে মুক্তির লক্ষ্যেই এ গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। সরকারকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দেওয়া গণরায় উপেক্ষা করা হলে তার রাজনৈতিক মূল্য দিতে হবে। তাই বিলম্ব না করে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!