× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৪৩ এএম

উপজেলা চেয়ারম্যানদের অপসারণের বিধান নিয়ে রুল জারি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৪৩ এএম

উপজেলা চেয়ারম্যানদের  অপসারণের বিধান  নিয়ে রুল জারি

উপজেলা চেয়ারম্যানদের অপসারণের বিধান নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অপসারিত উপজেলা চেয়ারম্যানদের পৃথক রিটের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রুল জারি করেন।

রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব। আদেশের বিষয়ে নাজমুস সাকিব বলেন, ‘২০২৪ সালের ১৮ আগস্ট উপজেলা চেয়ারম্যানদের অপসারণের গেজেট এবং উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ১৩ঘ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।’ চলতি বছরের ১৯ এপ্রিল মো. জহির উদ্দিন খসরুসহ ৫৪ জন অপসারিত উপজেলা চেয়ারম্যান পৃথক রিট করেছিলেন বলে জানান তিনি।

এদিকে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ১৩ঘ ধারায় বলা হয়েছেÑ বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যগণের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা রয়েছে। এতে বলা হয়, এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, সরকার বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে বা জনস্বার্থে, যেকোনো বা সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্য সদস্যগণকে অপসারণ করতে পারবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!