× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৫০ এএম

অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৫০ এএম

অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক

বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে কর্মরত বেসরকারি নিরাপত্তাকর্মী বাগেরহাটের অদম্য তরুণ ইসমাইল ইকনের বাবার মৃত্যুর পর রাতে এটিএম বুথে ডিউটি করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইকনকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়ালেন গণমানুষের ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটি বৃহস্পতিবার তাকে নগদ ১ লাখ টাকা এবং এক মাসের ছুটিসহ তার পরিবারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিবারের আর্থিক সংকটের কারণে ইকন পড়াশুনার পাশাপাশি বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে বেসরকারি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ কৃষি ব্যাংকের বাগেরহাট শাখার ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তারা ইকনের বাবার জানাজায় অংশগ্রহণ করে পরিবারের সঙ্গে সাক্ষাৎকালেই তাকে ছুটি দিয়ে দেয়। কিন্তু বাড়িতে শোকাবস্থা বিরাজ করায় পরদিন পরীক্ষায় অংশগ্রহণের কথা চিন্তা করে ব্যাংকের এটিএম বুথে পড়াশুনা করার সিদ্ধান্ত নেওয়ার কারণে তিনি ডিউটিরত ছিলেন। ইকনের এই অদম্য ইচ্ছাশক্তির প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক এই মানবিক সিদ্ধান্ত নিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!