× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:০২ এএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড়

মোদি সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম সিজেপির

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:০২ এএম

মোদি সরকারকে ২৪ ঘণ্টার  আলটিমেটাম সিজেপির

পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহার এবং কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই দাবিতে আজ শনিবার বিকেল পর্যন্ত আলটিমেটাম দিয়েছে সিজেপি। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। এর ফলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলা ভারতের দিল্লিতে চলমান ছাত্র আন্দোলন নতুন মোড় নিয়েছে। 

গতকাল শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় দুই মন্ত্রী জগৎ প্রকাশ (জে পি) নড্ডা ও জিতেন্দ্র সিংহের সঙ্গে বৈঠক করেন সিজেপির দুই প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও বৈঠকে আরও দুই দাবির কথা জানান তারা। প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর সিজেপির দাবি, শনিবার (আজ) বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। শনিবার তাদের সঙ্গে কেন্দ্রের আরও একটি বৈঠক হতে পারে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও বৈঠকে আরও দুই দাবির বিষয় উত্থাপিত হয়েছে বলে জানান সিজেপির দুই প্রতিনিধি। দুই দাবির একটি হলো নিটের প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ। অপরটি হলো, আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা এবং এফআইআর খারিজ। তবে গতকালের বৈঠকের পর সিজেপি জানিয়েছে, এ দুই দাবি মেনে নিয়েছে কেন্দ্র।

অন্যদিকে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা খোলাসা করতে চাননি কেন্দ্রীয় দুই মন্ত্রী। জেপি নড্ডা জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। তিনি বলেন, ‘তারা (সিজেপির প্রতিনিধিরা) তিনটি দাবির কথা জানিয়েছেন। পরীক্ষাব্যবস্থায় পাঁচটি সংস্কারের প্রস্তাবও দিয়েছেন। তাদের বলেছি, আমরা কাল (আজ) বিকেলে আবার বৈঠকে বসব।’

এদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যবস্থা নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ২৭ দিন পর অনশন প্রত্যাহার করেছেন সোনম ওয়াংচুক। গত শুক্রবার গভীর রাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা ও জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন। এ সময় সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জৈন আংমোও উপস্থিত ছিলেন। অনশন ভাঙার পর উপস্থিত ব্যক্তিরা সোনমকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে রাত ১১টা ৫৩ মিনিটে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকের জন্য গভীর উদ্বেগ ও কষ্টের বিষয়।’

মোদি জানান, গত আড়াই মাসে সরকার অভিযুক্তদের গ্রেপ্তারসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শিক্ষার্থীদের একটি বছর যেন নষ্ট না হয়, সে জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে, যাতে প্রায় ২২ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘সরকার এখানেই থেমে থাকতে চায় না। অপরাধীদের দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে এবং সংসদের চলতি অধিবেশনেই এ-সংক্রান্ত বিল পাসের চেষ্টা করা হবে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ওয়াংচুকের উদ্দেশে শুভকামনা জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানান।

অন্যদিকে নিট-কা- নিয়ে গতকালও সরগরম ছিল সংসদ। দফায় দফায় অধিবেশন মুলতুবি হয় সংসদের দুই কক্ষেই। পরে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। সংসদে মধ্যরাতে মোদির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস। কংগ্রেসের তরফে মোদির প্রতি সংসদে এসে বিবৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। তবে সংসদে এ বিষয়ে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তোলেন তারা।

এদিকে বিজেপির সঙ্ঘ পরিবারের অভিযোগ, নিট আন্দোলনকে কাজে লাগিয়ে গোটা দেশেই বিভ্রান্তি ছড়াতে চাইছেন কংগ্রেস ও বামপন্থিসহ বিরোধীরা। এই ষড়যন্ত্র মোকাবিলায় সারা দেশেই মাঠে নামার ঘোষণা দিয়েছে সঙ্ঘ পরিবার। শিক্ষাক্ষেত্রে সক্রিয় আরএসএসের সহযোগী সংগঠনগুলো ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

ভারতের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে প্রায় ২০ লাখ পরীক্ষার্থী বিপাকে পড়েন। পরে পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। চলতি বছরের ৬ জুন যুক্তরাষ্ট্র থেকে ফিরে অভিজিৎ দীপক সিজেপির ব্যানারে প্রথম রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। পরে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। তার অনশন আন্দোলনকে নতুন গতি দেয়। এই আন্দোলন পরে দিল্লি ছাড়িয়ে মুম্বাই, বেঙ্গালুরু ও ভারতের একাধিক শহরে ছড়িয়ে পড়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!