× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:২৫ এএম

ভাটারায় গ্যাস বিস্ফোরণ

ছয় ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:২৫ এএম

ছয় ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু

রাজধানীর ভাটারায় নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগ্নির মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, ছয় ঘণ্টার ব্যবধানে আট বছরের হাফসা ও ২৪ বছরের শাহীন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইনস্টিটিউটের আইসিইউতে গত বৃহস্পতিবার রাতে হাফসার মৃত্যু হয় এবং গতকাল শুক্রবার ভোরে একই আইসিইউতে চিকিৎসাধীন থাকা শিশুটির খালু আনোয়ার হোসেন শাহীন মারা যান। শাহীনের স্ত্রী ফাহিমাও শরীরে ৪৫ শতাংশ পোড়া নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন, তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

চিকিৎসক শাওন বলেন, ভাটারা এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে এখানে তিনজন এসেছিল। তাদের মধ্যে শাহীনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। তার ভাগ্নি হাফসার ৪০ শতাংশ দগ্ধ ছিল।

শাহীনের ভাই সোহেল জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। পাঁচ ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। সে একটি কাপড়ের দোকানে কাজ করত। ছয় মাস আগে বিয়ে করে ভাটারার ওই বাসায় ভাড়া থাকত। ঘটনার আগে তাদের ভাগ্নি হাফসা বেড়াতে গিয়েছিল।

পরিবারের প্রতিবেশী মো. জসিম বলেন, শাহীন পেশায় একটি দোকানের কর্মচারী। পরিবার নিয়ে তিনি নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়লে বাসায় থাকা তিনজনই দগ্ধ হয়। এ সময় ঘরের দেয়ালও ধসে পড়ে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন  আনোয়ার হোসেন শাহিন (২৫), তার ভাগ্নি হাফসা (৮)।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাড়ির নিচতলায়, ভোরের দিকে এ দুর্ঘটনা  ঘটে। সেখানে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সাভারে আগুনে পোশাককর্মী দম্পতি দগ্ধ : ঢাকার অদূরে সাভারের মজিদপুর দীঘিরপাড় এলাকায় ভাড়া ঘরে জমে থাকা গ্যাসের আগুনে পোশাককর্মী দম্পতি কায়সার (২৮) ও রুবি বেগম (২৪) দগ্ধ হয়েছেন। মশার কয়েল জ্বালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্বজনেরা জানিয়েছেন।

কায়সারের বাবা সীমান শেখ বলেন, তার ছেলে ও পুত্রবধূ একটি দোতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা ঘরে মশার কয়েল ধরানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। পরে রাত ৩টার দিকে এই দগ্ধ দম্পতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিয়ে আসেন প্রতিবেশী ও স্বজনেরা।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আগুনে কায়সারের শরীরে ১০০ শতাংশ এবং তার স্ত্রী রুবির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। পোড়ার পরিমাণ বেশি থাকায় তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। দুজনকেই আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই চিকিৎসক।

রূপালী বাংলাদেশ

Link copied!