× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৩৩ এএম

জালে ধরা পড়ল  ‘সোলজার ফিশ’

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৩৩ এএম

জালে ধরা পড়ল  ‘সোলজার ফিশ’

কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে সোলজার ফিশ। মাছটির আকর্ষণীয় লালচে বর্ণ ও ভিন্নধর্মী গঠনের কারণে আলীপুর মৎস্যবন্দরে এনে সংরক্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার মাছটি বন্দরে নিয়ে আসার পর একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। জানা গেছে, এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি ইদ্রিসের জালে তিন-চার দিন আগে গভীর সমুদ্রে মাছটি ধরা পড়ে। পরে সেটি আলীপুর বন্দরের মেসার্স সিফাত ফিশে নিয়ে আসা হয়। ট্রলারের মাঝি ইদ্রিস বলেন, ‘গভীর সমুদ্রে মাছটি জালে উঠে আসে। দেখতে খুব সুন্দর হওয়ায় এটি ফেলে না দিয়ে তীরে নিয়ে আসি।’  মেসার্স সিফাত ফিশের ম্যানেজার মাইনুল ইসলাম শামিম বলেন, মাছটি দেখতে অনেক সুন্দর। তাই বরফে সংরক্ষণ করে রাখা হয়েছে। আগে কখনো এমন মাছ দেখিনি। গবেষণা সহকারী বখতিয়ার রহমান বলেন, সামুদ্রিক এই মাছ ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে পাওয়া যায়। সাধারণত ৫-২০০ মিটার তলদেশ ও গুহাময় এলাকায় বসবাস করে। দিনের বেলায় আশ্রয়ে থাকলেও রাতে খাদ্যের সন্ধানে বের হয়। ছোট মাছ, চিংড়ি, জুপ্ল্যাঙ্কটন ও অন্যান্য অমেরুদ-ী প্রাণী এ মাছের প্রধান খাদ্য।

রূপালী বাংলাদেশ

Link copied!