বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের বড় পাথর (রাজাপাথর) এলাকায় সাঙ্গু নদীর তীব্র স্রোতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার বিকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে আসা ১৩ জন পর্যটকের একটি দল আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা দিয়ে নেমে তিন্দু বাজারে পৌঁছান।
সেখানে পৌঁছানোর পর স্থানীয় গাইড গর্জেন ত্রিপুরার সঙ্গে যোগাযোগ করে তারা দুটি নৌকায় ভাগ হয়ে রেমাক্রির উদ্দেশে যাত্রা করেন। একটি নৌকায় ছয়জন এবং অন্যটিতে সাতজন পর্যটক আরোহী ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন