× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৪৬ এএম

পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৪৬ এএম

পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশের বিভিন্ন স্থানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ে কৃষক দলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সদস্যসচিব আবু মুসা, সাবেক সদস্যসচিব মাস্টার ইউনুস, সাবেক যুগ্ন আহ্বায়ক শোয়েব হাসান, আবুতোরাব উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, যুবদলের সমন্বয়ক হারুন উর রশীদ, কৃষক দলের সাবেক সদস্য নিজাম উদ্দিন তৌহিদ, মায়ানী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সাহেদ আহসান, হিঙ্গুলী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিশুসহ নেতাকর্মীরা।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে এক বছরে এক লাখ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এমপি। ইউএনও জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, পৌর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। জানা যায়, এ কর্মসূচির মাধ্যমে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপজেলায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নাগরপুর (টাঙ্গাইল) : নাগরপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। কৃষক দলের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহসভাপতি আহমেদ আলী রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্যসচিব জিহাদ হোসেন ডিপটি, ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাচ্চু, ছাত্রদলের আহ্বায়ক মীর খালেদ মাহবুর রাসেল, সদস্যসচিব শহিদুল ইসলাম মনির, ওলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিক, তাঁতী দলের সভাপতি দেলোয়ার হোসেনসহ নেতাকর্মীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!