× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:৩০ এএম

পিজিতের নতুন গান ‘বানভাসি মা’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:৩০ এএম

পিজিতের নতুন গান ‘বানভাসি মা’

তরুণ সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন দেশের বন্যা পরিস্থিতি এবং বন্যার পানিতে ভেসে যাওয়া অসহায় মানুষের কষ্ট নিয়ে একটি বিশেষ গান তৈরি করেছেন। গানটিতে মূলত একজন বানভাসি মায়ের জীবনের করুণ গল্প ও বেঁচে থাকার লড়াই ফুটিয়ে তোলা হয়েছে। গানের শিরোনাম ‘বানভাসি মা’। গানটির কথা ও সুর করেছেন পিজিত নিজেই। গানের সংগীত পরিচালনা করেছেন অটমন্যাল মুন এবং লিরিক্যাল গানচিত্র নির্মাণ করেছেন শাফি মওলা। গানটি ‘পিজিত মহাজন অফিসিয়াল’ ইউটিউব-চ্যানেলে সম্প্রতি মুক্তি পেয়েছে।

বন্যার বাস্তব প্রেক্ষাপট এবং মায়ের প্রতি সন্তানের চিরন্তন আবেগকে কেন্দ্র করে গানটির বাণী সাজানো হয়েছে। পিজিতের চিরচেনা মেলোডিয়াস ঘরানার বাইরে গিয়ে এই গানটিতে রয়েছে এক বুক হাহাকার আর গ্রামীণ সুরের মাটির টান। গানটির কথা ও সুর যেন প্রতিটি শ্রোতার মনে এক অন্যরকম শূন্যতা তৈরি করে। নদীভাঙন এবং আকস্মিক বন্যার জলে মায়ের চিরতরে হারিয়ে যাওয়ার যে নির্মম বাস্তবতা, তা পিজিত তার কণ্ঠে অসাধারণ দরদ দিয়ে ফুটিয়ে তুলেছেন।

নতুন এই গানটি প্রসঙ্গে পিজিত বলেন, ‘আমরা প্রায়ই বন্যায় মানুষের ঘরবাড়ি বা গবাদিপশু হারানোর খবর পড়ি। কিন্তু এই বন্যার আড়ালে কতশত পরিবার তাদের প্রিয় মা কিংবা সন্তানকে চিরতরে হারিয়ে ফেলে, সেই ট্র্যাজেডি আড়ালেই থেকে যায়। ‘বানভাসি মা’ শুধু একটি গান নয়, এটি বন্যায় সর্বস্বান্ত হওয়া হাজারো সন্তানের বুকফাটা আর্তনাদ। গানটি গাওয়ার সময় আমি নিজেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আশা করি, শ্রোতারা এই গানের ভেতরের আবেগটি স্পর্শ করতে পারবেন।’

সম্প্রতি বানভাসি মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন পিজিত ও তার মানবিক সংগঠন ‘মানুষ’। বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা দিতে গিয়েই গানটি তৈরি করেছেন তিনি।

মুক্তির পরপরই গানটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং অডিও প্ল্যাটফর্মগুলোতে দারুণ সাড়া ফেলছে। বিশেষ করে বন্যাকবলিত অঞ্চলের মানুষ এবং যারা মাকে ভালোবাসেন, তারা গানটি নিয়ে বেশ ইতিবাচক মন্তব্য করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!