× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:০০ এএম

অর্থনৈতিক সংকট পেরিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশে ফিরল শ্রীলঙ্কা

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:০০ এএম

অর্থনৈতিক সংকট পেরিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশে ফিরল শ্রীলঙ্কা

ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে আবারও উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে শ্রীলঙ্কা। বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ের শ্রেণিবিন্যাসে দেশটিকে নি¤œ-মধ্যম আয়ের তালিকা থেকে উন্নীত করা হয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের নজিরবিহীন অর্থনৈতিক বিপর্যয়ের পর মাত্র তিন বছরের ব্যবধানে শ্রীলঙ্কার প্রকৃত জাতীয় উৎপাদন ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শিল্প খাতের পুনরুত্থান, পর্যটনের শক্তিশালী অগ্রগতি এবং আর্থিক সেবা খাতের সম্প্রসারণ এই পুনরুদ্ধারের প্রধান ভিত্তি হিসেবে কাজ করেছে। বিশ্বব্যাংক শ্রীলঙ্কার এই অগ্রগতিকে পুনরুদ্ধারের একটি অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, সামান্য ব্যবধানে হলেও দেশটি উচ্চ-মধ্যম আয়ের সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছে, যা অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে পাওয়ার গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। ২০১৯ সালে প্রথমবার উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা পেলেও ধারাবাহিক সংকটে তা ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। আত্মঘাতী হামলা, বৈশ্বিক মহামারি এবং বৈদেশিক লেনদেনের সংকটের কারণে ২০২২ সালে দেশটি ইতিহাসে প্রথমবার ঋণ পরিশোধে ব্যর্থ হয় এবং গভীর অর্থনৈতিক মন্দায় নিমজ্জিত হয়। সাম্প্রতিক এই স্বীকৃতি শ্রীলঙ্কার অর্থনীতির জন্য নতুন আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণের ধারাবাহিকতা বজায় রাখা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রূপালী বাংলাদেশ

Link copied!