× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:৩০ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন উত্তেজনা

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:৩০ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন উত্তেজনা

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নতুন করে উত্তেজনাপূর্ণ মোড়ে পৌঁছেছে। একদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও আশপাশের এলাকায় দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। অন্যদিকে পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা দখলের দাবি করেছে রুশ বাহিনী। একই সময়ে ইউক্রেনকে আরও বড় সামরিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ন্যাটো, আর যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে চালানো ড্রোন হামলায় তেল টার্মিনাল ও বন্দরসংলগ্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। লেনিনগ্রাদ অঞ্চলের আকাশে বহু ড্রোন ভূপাতিত করা হলেও কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার যুদ্ধ পরিচালনায় অর্থ জোগানো তেল ও বন্দর অবকাঠামোকেই লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট আরও গভীর হয়েছে বলে জানা গেছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছে সেনা কর্মকর্তারা দাবি করেছেন, দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা এখন পুরোপুরি রুশ নিয়ন্ত্রণে। তবে ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, শহরটির নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই রয়েছে। পুতিন সীমান্ত এলাকায় আরও বিস্তৃত নিরাপত্তা অঞ্চল গড়ে তোলারও নির্দেশ দিয়েছেন। যুদ্ধের এই পরিস্থিতিতে ইউক্রেনকে আরও শক্তিশালী সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে ন্যাটো।

তুরস্কে অনুষ্ঠিতব্য জোটের শীর্ষ বৈঠকে আগামী দুই বছরের জন্য বিপুল অঙ্কের সামরিক সহায়তার প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা রয়েছে। ইউরোপের সদস্য রাষ্ট্রগুলো মনে করছে, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ টেলিফোন আলাপে যুদ্ধের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার প্রস্তাব দিয়েছেন। মস্কো জানিয়েছে, তাদের মৌলিক অবস্থান বিবেচনায় রেখে কূটনৈতিক সমাধানের পথ খোলা রয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় শান্তি আলোচনার সম্ভাবনা এখনো অনিশ্চিত।

রূপালী বাংলাদেশ

Link copied!